
খোন্দকার জিল্লুর রহমান :
বাংলা সাহিত্যের একজন উজ্জল নক্ষেত্রের বিদায়ে দেশের সাহিত্য অঙ্গনে শোকর ছায়া। গত ৫.০৩.২০২৬ রোজ বৃহস্পতিবার হৃদ রোগে আক্রান্ত হয়ে এ গুনি কবি মাহমুদুল হাসান নিজামী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি মাহমুদুল হাসান নিজামীর জানাযা আজ ০৭/০৩/২০২৬ শনিবার সকাল ৯ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জানাযায় দেশের ভিবিন্ন জেলা থেকে কবি, লেখক, সাংবাদিক সহ কূটনীতিকসহ সংস্কৃতিমনা বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন।
জানাযায় অংশ গ্রহণ করেন পাকিস্তান হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার জনাব মোহাম্মদ ওয়াসিফ ও এম্বাসির কালচারাল সেক্রেটারি অনিল আসগর সাহেব।
জানাযা শেষে বিভিন্ন সামাজিক সংগঠন ও সাহিত্য সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা মরহুম কবির মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে কবির মরদেহ চট্টগ্রামের নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়…










