
: খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ২১০৩২০২৬
ঈদ এসেছে ঈদ এসেছে
খোকা-খুকু কই
সবাই মিলে দেখবে চলো
চাঁদ উঠেছে ওই।
ত্রিশ দিনের সিয়াম শেষে
এলো খুশির ঈদ
সারা মাসে ঈদের আশায়
ছিল নাকো নিদ।
কোরমা পোলাও রুটি সেমাই
যেটা ইচ্ছে করে
সবাই মিলে একই সাথে
খাবো পেট ভরে।
ঈদের খুশি সবার মাঝে
ভাগা-ভাগি করে
খুশির জোয়ার বইয়ে দেবো
অন্তরে-অন্তরে।
গরিব দুঃখী ছোট বড়
সব ভেদাভেদ ভুলে
ভালো-বাসায় মন রাঙ্গিয়ে
নেবো কোলে তুলে।












