জাফর আলম সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগ দিয়েছেন। এর আগে তিনি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন।
১৯৯২ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে জাফর আলম ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের পেশাজীবনে তিনি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, ঢাকা শহরভিত্তিক গুরুত্বপূর্ণ শাখাগুলোর ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) থেকে ইসলামিক ব্যাংকিংয়ে ডিপ্লোমা (ডিআইবি) সনদপ্রাপ্ত জাফর আলম দীর্ঘ কর্মজীবনে ব্যবসায়িক পরিকল্পনা, গ্রাহকসেবার মানোন্নয়ন, বিক্রয় ও বিপণন, আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তির অগ্রগতি ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি প্রশিক্ষণ ও পেশাগত প্রয়োজনে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। —বিজ্ঞপ্তি











