আইএফআইসি ব্যাংকের ইজিএম

আইএফআইসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এই সভা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সদস্য রাবেয়া জামালী, জালাল আহমেদ, এ আর এম নাজমুস সাকিব, কামরুন্নাহার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার এবং কোম্পানি সচিব মোকাম্মেল হক উপস্থিত ছিলেন। ইজিএমে শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে প্রতি চারটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার এর প্রস্তাব অনুমোদিত হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।