ইনসাফ বারাকাহ হাসপাতালের সাথে জেনিথ লাইফের করপোরেট চুক্তি

ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের সাথে সম্প্রতি একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই চু্ক্িতর আওতায় বীমা কোম্পানিটির সকল গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীকে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে এই হাসপাতাল।
জেনিথ ইসলামী লাইফের পক্ষে মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের পক্ষে লায়ন মোঃ আলতাফ হোসেন চুক্তি স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)