এনআরবি গ্লোবাল ব্যাংকের নতুন এমডি সৈয়দ হাবিব হাসনাত

সৈয়দ হাবিব হাসনাত সম্প্রতি এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
ব্যাংকিং খাতে দীর্ঘ ৩২ বছর কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন হাবিব হাসনাত ১৯৮৬ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক হিসেবে এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি