
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
বহুল আলোচিত সমালোচিত জীবন বীমা কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক ডিএমডি এবং কোম্পানি সেক্রেটারি সৈয়দ আবদুল আজিজ অনিয়মের সাথে জড়িত ছিলেন বলে দাবি করেছেন কোম্পানির বর্তমান মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আপেল মাহমুদ। সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র(আইডিআরএ) চেয়ারম্যানের কাছে পাঠানো এক পত্রে তিনি এ দাবি করেন।
ওই পত্রে উল্লেখ করা হয়েছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক ডিএমডি অ্যান্ড কোম্পারি সেক্রেটারি সৈয়দ আবদুল আজিজ (আইডি /২৮৮৬)আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। তিনি আরো অিভেযাগ করেন সৈয়দ আবদুল আজিজ ২০২০ সালের ১৭ জুন কোম্পানিতে পদত্যাগপত্র দাখিল করেন। কিন্তু দেনা-পাওনার চূড়ান্ত হিসাব নিষ্পত্তি করেন নাই এবং ছাড়পত্রও গ্রহণ করেননি। পরবর্তীতে অত্র কোম্পানিতে তার চাকরিকালীন আর্থিক অনিয়মের কারণে শাহবাগ থানায় (জিআর মামলা নং-০৭/২০২৩, ০৮/২০২৩) মামলা করা হয়।
চিঠিতে আরও উল্লেখ করাহয়, সৈয়দ আবদুল আজিজ বর্তমানে এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত আছেন মর্মে ফারইস্ট লাইফ কর্তৃপক্ষ অবগত হয়েছে এবং এ অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)কে অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।
অনুসন্ধানে পাওয়া গেছে সৈয়দ আবদুল আজিজ বর্তমানে লাইফ বীমা কোম্পানি এনআরবি ইসলামিক লাইফ কোম্পানিতে কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন ।
অভিযোগ থাকার কারনে সৈয়দ আবদুল আজিজের সাথে যোগাযোেগর চেষ্টা করা হেল তিনি পরোক্ষভাবে জানান আমি সব নিয়ম মতোই করেছি। আমার কাছে সব ডকুমেন্ট আছ,কোনো অনিয়ম নাই।
যদি অনিয়ম থাকত তাহলে অনেক আগেই তারা অভিযোগ করতো।
জানা যায় ,ফারইস্ট ইসলামী লাইফের অভিযোগের বিষয়ে আইডিআরএ এখনো ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সেকে কিছু জানায়নি। এ বিষয়ে চিঠি পেলে কোম্পানি এর জবাব দেবে ।












