খায়রুন নাহার হক ঊর্মি সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি) হিউম্যান রিসোর্সেস বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড মালয়েশিয়ায় সিনিয়র এইচআর বিজনেস পার্টনার ছিলেন।
খায়রুন নাহার ১৯৯৮ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগ দেন। কর্মজীবনের শুরুতে তিনি কাস্টমার সার্ভিস, প্রডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং ও সার্ভিস কোয়ালিটি ফাংশনে নেতৃত্ব দিয়েছেন। ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স উন্নত করার জন্য বিভিন্ন সলিউশন প্রদানে ভূমিকা রাখায় দুবার গ্লোবাল অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিবিএ ও ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী খায়রুন নাহার দেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে স্বীকৃতি ও সনদ অর্জন করেছেন। —বিজ্ঞপ্তি












