
বীমা দাবী পরিশোধের স্বীকৃতিস্বরূপ সোনার বাংলা ইন্স্যুরেন্সকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পুরস্কৃত করা হয়
অর্থনিতির ৩০ দিন সংবাদ
বীমা দাবী পরিশোধে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডকে পুরস্কারে ভূষিত করা হয়। এই পুরস্কার প্রাপ্তি উপলক্ষ্যে সম্প্রতি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে কোম্পানির সম্মানিত চেয়ারপার্সন জনাব শেখ কবির হোসেন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের মধ্যে বিএসইসি এর সম্মানিত চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সম্মানিত সদস্য মোঃ দলিল উদ্দিন ও মোঃ নজরুল ইসলাম, এফবিসিসিআই এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব মাহবুবুল আলম, এফবিসিসিআই এর সাবেক সম্মানিত প্রেসিডেন্ট ও হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ. কে. আজাদ, শামসুল আলামিন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, জাহাঙ্গীর আলামিন, শাহজালাল ইসলামী ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, নিটল ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর চেয়ারম্যান এ.কে.এম. মনিরুল হক, বিআইএ এর নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সাধারণ বীমা কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান মি. দুলাল কৃষ্ণ সাহা, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড এর পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, কোম্পানির সম্মানিত বীমা গ্রহিতা ও ব্যাংকারগণ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সামসুল হুদা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোসাদেক কবির, কোম্পানির শাখা প্রধানগণ ও প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ কোম্পানির পুরস্কার প্রাপ্তিতে পর্ষদসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীদের অভিনন্দন জানান এবং বীমা দাবি পরিশোধে কোম্পানির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া, এই ধরণের পুরস্কার প্রবর্তন করায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই নৈশভোজে অংশগ্রহণ করেন।












