গ্রাহকের ৩ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করল পপুলার লাইফ

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির অর্ধ-বার্ষিক ব্যবসা ক্লোজিং প্রস্তুতি সভা-২০২৪ ও ৩ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।