গ্লে¬াবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর ১৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সম্প্রতি ঢাকাস্থ ফারস্ হোটেল অ্যান্ড রিসোর্টস-এ গ্লে¬াবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর ১৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল শেয়ারহোল্ডারদের জন্য ৫% ষ্টক ডিভিডেন্ড ঘোষনা করা হয়। কোম্পানির চেয়ারম্যান সৈয়দ বদরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব সাঈদ আহমেদ, পরিচালকবৃন্দ জনাব মোঃ আব্দুল মুকতাদির, স্থপতি মোবাশে^র হোসেন, জনাব সাজ্জাদ আরেফিন আলম, ক্যাপ্টেন আবুল খায়ের, জনাব এস ফারিদ আহমেদ, জনাব মোঃ কামরুজ্জামান, জনাব মনোজ কুমার রায়, জনাব মোঃ আব্দুল খালেক, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, সিনিঃ কনসালট্যান্ট এবিএম নুরুল হক, কোম্পানি সচিব মোঃ ওমর ফারুক-সহ নির্বাহী কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।