

খোন্দকার জিল্লুর রহমান
তারখি : ০৫১১২০২৫
একটা মেঘ এসে ছুঁয়ে দিল আমাকে
ঝড় বাতাস পেরিয়ে আগ ঢালে
ক্লান্তির নিঃশ্বাস যেন প্রাপ্তির বাতাসে
কেটে গেল সব বিরোহী সকালে।
নন্দিত নরক দেখে নিন্দিত সব ছায়া
স্বপ্ন সরোবরে আধো আলো দেখে
অতৃপ্ত তার পূর্বাভাস কেটে ফিরে আসে
আলোক বর্তিকার সোনালী রোদ মেখে।
চঞ্চলা হরিণীর বেসে মৃয়মান ছায়ায়
বরণ করে নিতে মায়াবী আলোয়
বিরহী সময় পেরিয়ে বিজয়ের আলোতে
ক্লান্তির সময় কেটে ভালোয় ভালোয়।
তমশায় হেরিলে যাহারে একা একা পথে
আঁধার কেটে গিয়ে ভোরের সূর্যালোকে
দিগন্ত সারি সারি দাঁড়াই দুয়ারে
পুলকিত মনে হারিয়ে যায় আর্তশোকে।
তমশাচ্ছন্ন মৌনতার আশ্বাস সম্মুখ আবেদন
দীর্ঘশ্বাস পেরিয়ে রেখেছে অবদান
ঘোর অন্ধকার কাটায়ে সুরভীত আলোয়
একাকিত্বের সিঁড়ি বেয়ে সব সমাধান।












