তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের উদ্যোক্তা চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে শুভেচ্ছা ও অভিনন্দন

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিডেট এর উদ্যোক্তা ও প্রাক্তন চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিেিটড-এর পরিচালনা পরিষদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় কোম্পানীর পরিচালনা পরিষদের চেয়ারম্যান তাহমিনা আফরোজ, ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধূরী, একজিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো: হুমায়ুন কবির পাটোয়ারী, ক্লেইম কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম খান, অডিট কমিটির চেয়ারম্যান মো: মেহেদী হাসান, নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটির চেয়ারম্যান আজিজুল হোসেন ও পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম, সিএফও মোহাম্মদ মামুনুল ইসলাম কোম্পানী সেক্রেটারী মোহাম্মদ শাহীন মিয়া ও তাকাফুল ইসলামী সিকিউরিটিজ লিমিেিটড এর ব্যবস্থাপনা পরিচালক সামিউল হক উপস্থিত ছিলেন।