
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
৩০ জুলাই, ২০২৪ তারিখে নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ১৭৫তম বোর্ড সভা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক।সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস-চেয়ারম্যান জোবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক মিসেসনাঈমা হক, মাহমুদুল হক শামীম, মিসেস নাজমেআরা হোসেন, মোঃ মুরাদ হোসেন রিপন, স্বতন্ত্র পরিচালক মোঃ মামুনুর রশীদ এফসিএমএ ও মোঃ সোহরাব আলী খান এফসিএমএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীন নিরিক্ষা ও কমপ্লায়েন্স মোঃ লিয়াকত হোসেন এফসিএমএ। সভা পরিচালনা করেন কোম্পানীসচিব মোঃ মিজানুর রহমান এফসিএস। কোম্পানীর অর্ধ-বার্ষিক বছরের হিসাব পেশ করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে বোর্ড সভায় অনুমোদিত হয়।












