প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ট্রাস্টের চেয়ারম্যান মনোনীত হয়েছেন। ২০০৫ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার শিক্ষকতা পেশার শুরু। ১৯৮৬ সালে তিনি সহকারী অধ্যাপক ও ১৯৯৩ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
ড. সিদ্দিক ১৯৭৮ সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন ইউনিভার্সিটি থেকে ফিন্যান্স ম্যানেজমেন্ট বিষয়ে এমএসসি শেষ করেন ও যুক্তরাজ্যের ব্রুনেল ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি ১৯৮৮-৯২ সাল পর্যন্ত সহকারী অধ্যাপক হিসেবে ব্রুনাই ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির আজীবন সদস্য ড. সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের পিতা। বিজ্ঞপ্তি











