মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ অনুমোদন

রাজধানীর আইডিইবি ভবনে সম্প্রতি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। পর্ষদ চেয়ারম্যান এম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে অন্যান্য এজেন্ডার পাশাপাশি ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন সাধারণ বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এ সময় ভাইস চেয়ারম্যান ড. মো. মিজানুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ মো. নুরুল আমিন, অডিট কমিটির চেয়ারম্যান মো. শাহ আলমসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। এজিএমের পর অনুষ্ঠিত এক পর্ষদ সভায় পর্ষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও অডিট কমিটির চেয়ারম্যান পদে বর্তমানে দায়িত্ব পালনকারী পর্ষদ সদস্যদের পুনর্নিয়োগ হয়। বিজ্ঞপ্তি