
অর্থনীতির ৩০ দিন সংবাদ :
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা লইফ ইন্স্যুরেন্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে পুরো ১৫ % (শতাংশ) লভ্যাংশ দেবে।
৩০ জুন ২০২৫ সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচারলনা পরিষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরও কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
সুত্র আরো জানায় ২৮ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই।












