

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তোমার অবয়ব কালের সাক্ষী হয়েআছে স্থির
যাপিত জীবন অবাস্তব কল্পনায় অপেক্ষা অধীর
প্রবাহিত ঝর্ণা তৃষিত প্রানে বয়ে চলে অবিরাম
শুন্য পাত্র অতৃপ্ততার দহন অগ্নিদগ্ধের পরিনাম।
লোহিত কনিকা শ্বেত কনিকা অনুচক্রিকায় ভরা
নিস্ক্রিয় সাধনার অপরূপ বাসনা বেঁচেথাকে অধরা
বিবর্ণ বসন্ত অসান্ত জ্বলন্ত বাস্তবতায় হয় নিঃস্তব্ধ
আশায় ভাসমান নিঃসঙ্গ অভিমান বিবেক কারারুদ্ধ।
চঞ্চলা হাওয়া পাওয়া নাপাওয়া বিরামহীন দহন
কাঙ্খিত মন অনাকাঙ্খিত সাধন যন্ত্রনাস্থিত মরন
পাপ পঙ্কিলতা মানব সভ্যতা জীবনযাত্রায় আবদ্ধ
সংস্কারে অধরা কুসংস্কারে ভরা অগ্রযাত্রা নিষিদ্ধ।
পাতাঝরা গাছ ফেলে দীর্ঘশ্বাস নিস্তব্ধ আচরন
পিপাসিত মাঠ বৃষ্টির নিঃর্যাস সবুজের অবগাহন
নিলিমায় নীল আকাশ স্বপ্নিল দিগন্তে প্রসারিত
নশ্বর পৃথিবীতে অনিয়ন্ত্রিত গতি মৃত্যু অবধারিত।
গোপন সিঁড়িতে নিঃশব্দে যখন রেখেছিলে নিজেকে
চলন্ত বাহনে উড়িয়ে দিয়েছি একই সাথে আমাকে
চুপিসারে এসে কেন বলে যাও কানেকানে বারবার
তোমার আমার অদেখা পথ মিলিত হবেকি আবার।












