সাফল্যময় যাত্রার দুই বছর পূরণ করল কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ উপলক্ষে শনিবার গুলশানের ওয়েস্টিন হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমকালো এ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফন্টেইন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনসহ দেশের খ্যাতিমান লেখক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজ্ঞ, বুদ্ধিজীবী, শিক্ষানুরাগী, গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অল্প সময়েই বিশ্ববিদ্যালয়টি দেশের শিক্ষা খাতে যুগান্তকারী অবদান রাখতে সক্ষম হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে টিউটোরিয়াল পদ্ধতিতে শিক্ষাদান, আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার সুবিধা, দেশের স্বনামধন্য কোম্পানিগুলোর সঙ্গে চাকরি-বিষয়ক সমঝোতা ও ছাত্রছাত্রীদের পর্যাপ্ত বৃত্তি প্রদান এরই মধ্যে সবমহলে প্রশংসিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক এমএ আরাফাত, উপদেষ্টা ও ইমেরিটাস অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান শাহনুল হাসান খান, এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, কানাডিয়ান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মাহফুজুল ইসলাম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আসাদুজ্জামান সুবহানী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি












