বাজারে এলো ‘ফ্রিডম টিনস্’

৩০ দিন প্রতিবেদক :
কিশোরীদের স্বাস্থ্যসেবা ও উন্নত লাইফ স্টাইলকে উদ্বুদ্ধ করতে ‘ফ্রিডম’ নিয়ে এসেছে কিশোরীদের জন্য বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত স্যানিটারি ন্যাপকিনের নতুন ভ্যারিয়েন্ট ‘ফ্রিডম টিনস্।’
বাংলাদেশের সর্বমোট ৪ কোটি ৭০ লাখ নারীর পিরিয়ড হয়ে থাকে, তাদের মধ্যে ১ কোটি ৩০ লাখ কিশোরী। এসব কিশোরীদের মধ্যে পিরিয়ড নিয়ে নানা রকমের ভয়ভীতি কাজ করে। এমনকি পিরিয়ড নিয়ে খোলামেলা কথা বলতেও সংকোচ বোধ করে। কিশোরীদের হাইজেনিক লাইফ স্টাইলকে উদ্বুদ্ধ করতে বিশেষ কটনি সফট টপ শিট, কালারফুল ডিজাইনের প্যাক এবং পাউচে ‘ফ্রিডম’ বাজারে নিয়ে এলো ‘ফ্রিডম টিনস্।’
পণ্যটির মোড়ক উন্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই কনজুমার ব্রান্ডস্ এর ম্যানেজিং ডিরেক্টর জনাব সৈয়দ আলমগীর। এছাড়াও অনুষ্ঠানে এসিআই লিমিটেড এর বিজনেস ডিরেক্টর জনাব মোঃ কামরুল হাসান, মার্কেটিং ম্যানেজার জনাব ইশতিয়াক আহমদসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মাঠ পর্যায়ের বিক্রয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।