শহীদুল ইসলাম শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি ও সিইও

বিশিষ্ট ব্যাংকার এম শহীদুল ইসলাম গতকাল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে যোগদান করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
ব্যাংকিং খাতে শহীদুল ইসলামের রয়েছে ৩৪ বছরের বেশি সময় কাজ করার অভিজ্ঞতা। শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগদানের আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শহীদুল ইসলাম ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। তিনি ব্যাংকটিতে দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তিনি প্রাইম ব্যাংকে যোগদান করেন ও শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ১১ বছর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন।
শহীদুল ইসলাম করপোরেট ক্রেডিট, এসএমই ক্রেডিট, বৈদেশিক বাণিজ্য, কনজিউমার ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, সিন্ডিকেটেড ফিন্যান্স, বৈদেশিক বিনিয়োগ, ট্রেজারি বিষয়ে অভিজ্ঞ। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি