

খোন্দকার জিল্লুর রহমান :–
তুমি সন্ধাকাশের তারার মত আমার মনে জ্বলতে
তুমি ভোরের ডাকা পাখীর মত মনের কথা বলতে।
আমি হৃদয় দিয়ে নিবিড় ভাবে তোমার কথা শুনতে
আমি নিবৃতমনে ইচ্ছে করে তোমায় জড়িয়ে রাখতে,
আমি চেয়েছি তোমার হাতদুটো ধরে সূর্যাস্ত দেখতে
তুমি সন্ধাকাশের তারার মত আমার মনে জ্বলতে।
এখনো তুমি চুপি চুপি এসে গুছাও মনের অন্ধকার
তোমার সকল দুয়ার খোলা আজি কোথাও নেই মানা
মনের মাঝে স্মৃতির পাতায় শুধুই করেছ আনাগোনা।
তুমি দুর হতে দুরে হৃদয় গভীরে রেখেছ পুর্ন অধীকার,
চুপিসারে এসে গোপনে গোপনে করেছ জাল বিস্তার
এখনো তুমি চুপি চুপি এসে গুছাও মনের অন্ধকার।

অজো তুমি জড়িয়ে রয়েছ আমার ভিতরে ও বাহিরে
হাতছানি দিয়ে রেখেছ আমায় তোমার অন্তর জুড়ে,
হাতে হাত রেখে সাথে নিয়ে মোরে তোমার পথ চলা,
নিরবে নিরবে কানে কানে তোমার মনের কথা বলা,
এখনো আমি রেখেছি তোমায় আমার মনের গভীরে
অজো তুমি জড়িয়ে রয়েছ আমার ভিতরে ও বাহিরে।
তোমার গোপন পাতায় লিখেছি আমার সকল প্রতিলিপি
গুনিয়ে গুনিয়ে পুর্ণ করেছ তোমার দায়ীত্তের স্বরলিপি,
ভুলেও তুমি করনি অবহেলা এতটুকুও দায়ীত্তেরও বাকি
হয়তো আমি পারিনি রাখতে তোমাকে সর্বদিকে সুখী,
অবিরত আমি রেখেছি আজও তোমার স্মৃতির প্রতিশ্রুতি
তোমার গোপন পাতায় লিখেছি আমার সকল প্রতিলিপি।
__________****_________-
www.arthoniter30dinbd.com












