“সুখের দুনিয়া”


      খোন্দকার জিল্লুর রহমান :
সময় যখন হবে শেষ সুখের স্বর্গে বাস
চলে যাবার বিকল্প নাই ছাড়িয়ে শেষ নিশ্বাস,
দমন পীড়ন অন্যায় অবিচার যতই করছ তুমি
হিসাব তোমায় দিতে হবে ছাড়বে যখন ভুমি।

ন্যায় বিচার আর পরোপকার করলে জীবনভর
মরার পরে শেষ বিচারেও পাবেন বেহেস্তের ঘর,
অন্যের সম্পদ লুটপাট করে দুনিয়ায় থাকবেন সুখী
শেষ বিচারে আপনি হবেন সপ্ত দোজগ মুখি।

বিবেক যখন অকার্যকর হয় লুটপাটের থাকে নেশা
পাপ-পুর্ন হিতাহিত জ্ঞানের তখন থাকেনা কোন আশা,
বয়স যখন ভারি হবে আর বলবে জ্ঞানের কথা
সারা জীবনের পাপের ভারে জীবনটাই যাবে বৃথা।

অন্যায় ও অবৈধ পথে ধন-সম্পদ যতই করবে বেশি
দান খয়রাত করলে পরেও তুমি হবে না নির্দোষি,
সমাজ তোমায় করবে ঘৃনা পাবেনাকো কোন সম্মান
প্রতি কাজে প্রতি সময় শুধুই করবে অপমান।

হারাম কাজ করিয়ে যত সম্পদের পাহাড় যোগায়
সুখটা তোমার চলে যাবে যখন শরীরে রোগ নামায়,
পরের রিজিক পরের সম্পদ যতই নিজের কর
শেষ রক্ষা করবেন না সৃষ্টা যতই তছবি হাতে ধর।