“ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী আব্দুল মতিন পরলোকে”


খোন্দকার জিল্লুর রহমান :
ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন পরলোকে। আজ শনিবার ৩০ জুলাই ২০২২ দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
ইসলামী ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চত করে জানান, রাজধানীর মিরপুরে তার জানাজা শেষে আজ-ই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দাফন করা হবে। মৃত্যুকালে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আব্দুল মতিন। তিনি একজন স্বজ্জন, মিষ্টভাষি, এবং পরোপকারি ব্যক্তি ছিলেন। আমি এবং অর্থনীতির ৩০ দিন পরিবারের সবাই তার পরিবারের সুথ সমৃদ্ধি কামনাসহ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ।