“ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন”

অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ও
এলামনাই এসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন হলো ২৭ নভেম্বর, ২০২১ তারিখে। প্রতিষ্ঠার প্রথম
বর্ষপূর্তিতে ক্লাবের পক্ষ থেকে ঢাকা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
২০০ জনের অধিক ক্লাব সদস্যদের মধ্যে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তারা,
একাধিক সরকারি ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ
কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান, একাধিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র
শিক্ষকবৃন্দ এই অনুষ্ঠানে একত্রিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের ক্লাব সদস্যদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দেশ ও জাতির
কল্যাণে সামাজিক দায়িত্ব পালন করে বাংলাদেশের অন্যতম সফল ও প্রতিষ্ঠিত ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করার
ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ক্লাবের সকল সদস্য ও পরিচালনা পরিষদ। অনুষ্ঠানে কেক কেটে ক্লাবের
অফিশিয়াল ওয়েবসাইট ‘managementfbsclub.com’ এর শুভ উদ্বোধন করা হয়।
উল্লেখযোগ্য গণ্যমান্য ব্যাক্তিত্বদের মধ্যে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাবেক ইউজিসি চেয়ারম্যান ও
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আব্দুল মান্নান চৌধুরি; ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি ও ম্যানেজমেন্ট
বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মান্নান চৌধুরি; পল্লি সঞ্চয় ব্যাংকের এমডি খন্দকার আতাউর রহমান; রূপালী
ব্যাংকের এমডি মো: ওবায়েদ উল্লাহ আল মাসুদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন গাজী আশরাফ
হোসেন লিপু; ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আব্দুল মঈন প্রমূখ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ
কামাল। এটি যেকোন বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের উদ্যোগে গড়া প্রথম কোন ক্লাব বলে জানা যায়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠিত সংগীত দল ‘জলের গান’ ব্যান্ড মনোজ্ঞ গান ও ধৃতি নর্তানালয় নাচ পরিবেশন করে। ঢাকা
বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীতে ২০২০ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয় প্রাক্তন
শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন হিসেবে। ক্লাবটিতে ইনডোর ও আউটডোর খেলাধুলার সুযোগ-সুবিধা, সুবিশাল
লাইব্রেরি, জিমনেসিয়াম, সুইমিং পুল ও রেস্টুরেন্ট সার্ভিসসহ অন্যান্য অত্যাধুনিক সেবার পরিকল্পনা রয়েছে।

University of Dhaka’s Management FBS Club Limited Celebrates its 1st Anniversary

Management FBS Club Limited (MFBSCL), the social club and the alumni association of the graduates of the Department of Management, University of Dhaka, has celebrated its 1st year anniversary on November 27, 2021. In the celebration of its successful 1st year, a gala event was organized in the ballroom of Pan Pacific Sonargaon Dhaka on Saturday evening.

Around 200 CEOs of different national and multinational organizations, Managing Directors of several Banks, Senior officials of the Government, Bankers, Faculties, Ex-Chairman of University Grants Commission, Vice-chancellors of different public and private universities, the Dean of Faculty of Business Studies and Senior teachers of Department of Management gathered together to celebrate this auspicious occasion.

The club members and the executive committee of the club desire that the club will not only facilitate its members but will also work for society and become one of the most prestigious social clubs in the country. During the event, senior members of the club unveiled the official website of the club, “managementfbsclub.com” by cutting a cake.

Among the senior members, former Chairman of University Grants Commission and Vice-Chancellor of Chittagong University Professor Abdul Mannan, Vice-Chancellor of World University and former Chairman of Department of Management Prof. Dr. Abdul Mannan Choudhury, Managing Director of Palli Sanchay Bank Khondoker Ataur Rahman, Managing Director of Rupali Bank Limited Md. Obayed Ullah Al Masud, former Captain of Bangladesh National Cricket Team Gazi Ashraf Hossain Lipu and Dean of Faculty of Business Studies, University of Dhaka Professor Dr. Muhammad Abdul Moyeen gave greeting speech.

Senior Secretary to the Government, Mr. Shah Kamal gave a concluding speech during the ceremony. It is said to be the first club formed by a department of any university.

The dinner was followed by an exquisite cultural program where one of the leading contemporary bands “Joler Gan” and cultural organization “Dhriti Nartanalaya” performed on the occasion. The club was formed in 2020, at the outset of the Golden Jubilee of the department to serve the alumni of the Department of Management, University of Dhaka, with advanced club premise facilities. The club aims to be equipped with indoor and outdoor sports facilities, a resourceful library, gymnasium, swimming pool, restaurant service, and other world-class amenities.