অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এড. বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী। আজ এক শোক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, লক্ষ লক্ষ আলেমের শিক্ষক জনাব নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে সমগ্র জাতি এমন একজন অভিভাবককে হারালেন যে শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। হেফাজত ইসলামের মহাসচিব হিসাবে তিনি তার মোহনীয় ব্যক্তিত্ব ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সীমিত সময়ের মধ্যেই সকলের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ তাকে বেহেশতের সর্বোত্তম স্থানে অধিষ্ঠিত করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দিক। আমিন।












