প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর বার্ষিক সম্মেলন-২০২৫ কক্সবাজারের লং বীচ হোটেল এ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান খলিলুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ জালালুল আজিম।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মেলনের আহবায়ক ও কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব), চন্দ্র শেখর দাস, এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ সহ সকল প্রকল্প প্রধানগন। সারাদেশ থেকে সফল উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন।
সম্মেলনে ২০২৫ সালের সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরষ্কার প্রদান করা হয়। সম্মেলনে ২০২৫ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২৬ইং ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়। ব্যবসায় সাফল্য অর্জনের ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।