“বীমা মেলা-২০২২ উপলক্ষ্যে হোমল্যান্ড লাইফের ১ কোটি ৬২ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর”


অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
আইডিআরএ’র নির্দেশনা অনুসারে বীমা মেলা-২০২২ উপলক্ষ্যে ৭ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বরিশাল বিভাগে বীমা দাবি পরিশোধ সপ্তাহ পালন করবে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স। এসময়ে ১ কোটি ৬২ লাখ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর করবে কোম্পানিটি। হোমল্যান্ড লাইফ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এই কর্মসূচি পালনের উদ্দেশ্যে হোমল্যান্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম তালুকদার বরিশাল বিভাগের বিভাগীয় ইনচার্জ এ. কে. এম. হাসান কবিরের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন।