
খোন্দকার জিল্লুর রহমান:
যাকে আমি ভালবাসি
সে এখন কনক ছাঁপার বনে,
যাকে আমি মন দিয়েছি
সে এখন ঘুমিয়ে আছে নিরবে নির্জনে।
যাকে আমি হাত ধরেছি
সে চলে এসেছে নির্ভয়ে আমার সনে,
যাকে আমি আপন করেছি
সে চলে গেছে একাকি আপন মনে।
যাকে আমি পেয়েছি নিজের সাথে
সে প্রেরনা দিয়েছে জীবন চলার পথে,
যে আমাকে নিয়েছে নিজের মত গড়ে
সে এখন বাসকরে একাকি পুকুর পাড়ে।
যে আমাকে ডেকে পাঠাত মসজিদে সবসময়
মুয়াজ্জিনের আজান শোনার পরে,
সে এখন প্রতিদিন ৫বার কানপেতে আজান শোনে
নিজের ঘরে নিরবে নিজের মত করে।
সাত রঙ্গে তুমি রাঙ্গিয়ে দিয়েছ
রঙ্গ-ধণুর সব রঙ্গ চুরি করে,
যতদিন ছিলে আমার সাথে মিলে
হারাতে দাওনি নিজেকে আমায় থেকে দুরে।
আম-কাঁঠালের ছায়াতলে হায়
লুকিয়ে গিয়েছ একাকি তারায় তারায়,
এখনো আমি বসেআছি একা তোমার অপেক্ষায়
পারিনি জড়াতে অন্যের সাথে হারানো ভালবাসায়।
হাতের বাঁধন ছিড়ে চলেগেছ তুমি
পারনি মনের বাঁধন ছিড়ে নিয়ে যেতে,
তোমাকে হারাবার পর হতে আমি আজও
পারিনি একা একা নিরবে ঘুমাতে…।
এখনো আমি ভালবাসি যাকে
সে ঘুমিয়ে আছে কনক-চাঁপার বনে,
যাকে আমি নিয়েছি হৃদয়ে আপন করে
প্রতিক্ষনে তার ছবি জেগে উঠে হিয়া কোনে…..!!!
www.arthoniter30dinbd.com












