বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৭ অর্জন করেছে জনতা ব্যাংক লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ব্যাংকের এমডি ও সিইও মো. আব্দুছ ছালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। —বিজ্ঞপ্তি










