রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে ২০১৭ সালে সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স (১০ হাজার ৬০৬ কোটি টাকা) আহরণের জন্য বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের হাতে এ পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুল নাহার আহমেদ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুছ ছালেহীন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান। —বিজ্ঞপ্তি












