

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তুমি এসেছো তাই এই ফালগুনে
কেনো চঞ্চলা হই একাকি আন-মনে…
রেখেছ সযতনে অন্তরে অন্তরে
স্বপ্ন স্বাধ পুরনে মন মনান্তরে।
পাতাঝরা গাছে নতুন শিহরনে
কচিপাতা মেলে উল্লাস অনুরনে
শুষ্ক পাতার সেই মরমর ধ্বনি
বেদনায় আহত করুন ব্যাথাবাণী।
কি নিশীথে কি দিবসে দীর্ঘশ্বাসে একা
অপেক্ষার প্রহর গুনে কেনো বসে থাকা
এতো অনুরন এতো আলোড়ন
শুন্য হৃদয়ে জেগে উঠে মহাপ্লাবন।
শতত সাধনার শতত বেদনায় গড়া
জীবন জেগে উঠে অতৃপ্ত সাধনায়
পুর্ণতা ফিরে আসে প্রেম ভাসনায়
ভালোবাসা স্বার্থক হয় স্নেহ মমতায়।
গিয়াছে চলিয়া ধীরে উত্তরী হাওয়ায়
দক্ষিনা বাতাসের প্রবল ধাওয়ায়
শীতের মলয় সমীরন অশান্ত মনে
কেমনে রাখিব স্মরনে এই ফালগুনে।












