শিরোনাম : নীল দিগন্তে (দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমান

তোমাকে দেখেছি নীল দিগন্তে সবুজের সীমানায়

সাজিয়ে রেখেছি অপরূপ সাজে মনের আঙ্গিনায়।

এলোমেলো সাজে শাড়ির আঁচল উড়িয়েছো বাতাসে

জড়িয়ে ধরেছি চঞ্চলা হয়ে মন মাতানো উল্লাসে।

সোনালী আভায় রঙ্গ ছড়িয়ে উড়িয়ে শাড়ির আঁচল

অপলকে দেখেছি শুধুই তোমার দু-চোখের কালো কাজল।

কালো চুলে তোমার বেধেছি হিয়া হৃদয় করেছো হরন

আঁকিয়ে রেখেছি মনের তুলিতে তোমার দেহের আবরন।

তোমাকে দেখেছি দুর আকাশে সাদা মেঘের ছায়

হালকা হাওয়ায় উড়িয়ে যেতে বহু দুর সীমানায়।

ফাগুন হাওয়ার তালে তালে উড়ো উড়ো মন

ইচ্ছে করে তোমার পাশে থাকতে সারাক্ষন।

মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে সবুজের আলপনায়

তোমাকে নিয়ে হারিয়ে যেতে দৃষ্টি যেটুক যায়।

বেহায়া এ মন মানেনা শাসন বুঝাই কেমোন করে

উদাস মনে মিশে যেতে চাই তোমাকে জড়িয়ে ধরে