

খোন্দকার জিল্লুর রহমান
তোমার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি
তুমি একবারও ফিরে তাকাওনি,
ভোরের ¯িœগ্ধ সোনালী আলোতে খুঁজেছি
অপেক্ষার যন্ত্রনা কখনো বুঝিনি,
ঘাসের মাথায় শিশিরের আলোক-রশ্মিতে
দৃষ্টি নিবন্দন করাতে চেয়েছি,
শাড়ীর আঁচলে মুখটি ডেকে পালিয়েছো
তোমাকে বুঝতে একটুও দাওনি।
তোমার জন্য দুপুরের প্রখর রোদ্রে পুড়েছি
ছায়া পথের কথা ভাবতে পারিনি,
সময়ের আলিঙ্গনে আলিঙ্গনে নিজেই জ্বলেছি
স্বপ্ন ভাঙ্গার স্বপ্ন কখনো দেখিনি,
নীল আকাশের অগ্নিঝরা দুপুরের খরতাপে
বৃষ্টির ছায়াপথে হাঁটতে চাইনি,
সাদা মেঘের ভেলায় লুকিয়ে চলে গেছো
ফিরে আসার পথ খুঁজে পাইনি।

গোধুলি লগ্নে পশ্চিমের আকাশের দিকে চেয়েচেয়ে
মনে মনে তোমার ছবি এঁকেছি,
আবির রাঙ্গা আকাশটাকে আঁধারে ডুবতে দেখিনি
অশ্রুজলের কল্পনাতে খুঁজে নিয়েছি,
সোনালী চাদের আলোয় অতৃপ্ত মায়ার বেড়াজালে
সাত সাগর পাড়ি দিতে চেয়েছি,
ধ্রুবতারার ব্রুকুটির মাঝেও ভোরের আজানের সাথে
সাদা কাপড়ে তোমাকে মুড়িয়ে দিয়েছি।
আজো আমি তাই নিজেকে হারাই
অদৃশ্য মায়ার বেড়াজালে,
কেনো চলে গেলে আমায় একা ফেলে
দৃষ্টি-সীমানার অন্তরালে।












