
কলমে : খোন্দকার জিল্লুর রহমান

তুমি ভরা পুকুরে ঢিল ছুড়ে
জলের খেলা দেখ
তুমি স্বপ্ন রঙ্গিন মনের মাঝে
নৃত্য করে থাক,
নীল আকাশটা দিলাম তোমায়
সাতটি রঙ্গের সাজে
মনটাকে আজ উজাড় করে
দিলাম তোমার মাঝে।
আমি নিত্য আসি পুকুর পাড়ে
জলের খেলা দেখতে
আমি উদাস মনে দাড়িয়ে থেকে
তোমার ছবি আঁকতে,
হাতের কাঁকন পায়ের নুপুরে
রিনিঝিনি সুর তোলে
হারিয়ে গেল মনটাতো আজ
নিজের কথাই ভুলে।

আমি তোমার আসার কথা শুনে
দাড়িয়ে থাকি একা
আমি হাজার বায়না ধরেও তবু
শুধুই তোমাকে দেখা,
খোলা আকাশটা দিয়েছি তোমায়
কোথাও নেই বাধা,
নিজেকে আজ উজাড় করে
নাচবে নাকি রাধা।
আমি বর্ষা মেঘের চঞ্চলা হাওয়ায়
দাড়িয়ে দক্ষিন জানালায়
আমি দেখেছি তোমায় অপলক নয়নে
চোখের কাজল মায়ায়,
সাত আকাশে ছড়িয়ে দিলাম
আবির রঙ্গের নাওয়া
আজ মনের রঙ্গে রাঙ্গিয়ে নিয়ে
তোমাকেই কাছে পাওয়া।












