সীমান্ত ব্যাংকের দ্বিতীয় বর্ষপূর্তি

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
‘সীমাহীন আস্থা’ স্লোগান সামনে রেখে বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের মালিকানায় ২০১৬ সালের ১ সেপ্টেম্বর পথচলা শুরু করে সীমান্ত ব্যাংক। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বেগবান করা এবং জনগণের কাছে প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাওয়া ব্যাংকটির দ্বিতীয় বর্ষপূর্তি হয়েছে। এ দুই বছরে ব্যাংকটির ১৩টি শাখা স্থাপিত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে দুটি, চট্টগ্রাম বিভাগে ছয়টি, ময়মনসিংহ বিভাগে দুটি, খুলনা বিভাগে একটি, রংপুর বিভাগে একটি ও সিলেট বিভাগে একটি শাখা রয়েছে।
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সীমান্ত স্কয়ারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ব্যাংকের গত দুই বছরের কর্মকাণ্ড এবং বিভিন্ন সেবা সম্পর্কে আলোকপাত করা হয়। সংবাদ সম্মেলনে ব্যাংকের এমডি ও সিইও মুখলেসুর রহমান এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি