সোশ্যাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ ছাড়ে সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সুবিধা নিতে পারবেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর কর্মকর্তা-কর্মী, গ্রাহক ও তাদের ওপর নির্ভরশীলরা। সম্প্রতি মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং সোস্যাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতালের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে মার্কেন্টাইল ইসলামী লাইফের পক্ষে মূখ্য নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন মজুমদার এবং সোশ্যাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতালের পক্ষে ডেপুটি ডাইরেক্টর ডাঃ ক্যাপ্টেন অব. যোবায়ের মাহমুদ স্বাক্ষর করেন। এ সময় মার্কেন্টাইল ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক, সিএফও এ্যান্ড কোম্পানী সচিব, নিজামউদ্দীন আহাম্মদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (হেড অব আইটি) কে. এস. এম. হানিফ, অবলিখন ও পলিসি সার্ভিসিং বিভাগের ম্যানেজার ও বিভাগীয় প্রধান, মোঃ মহিউদ্দিন, সিনিয়র ডেপুটি ম্যানেজার এন্ড হেড অব এইচ.আর, মোঃ সালাহউদ্দীন এবং সোশ্যাল ইসলামী ব্যাংক হাসপাতালের ডেপুটি ম্যানেজার এ্যান্ড হেড অব মার্কেটিং রিয়াজুল মাহমুদ (রিয়াজ), এক্সিকিউটিভ মার্কেটিং মোঃ মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।












