সোশ্যাল ইসলামী ব্যাংক -মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় সোশ্যাল ইসলামী ব্যাংকের μেডিট কার্ডধারীগণ মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা সুবিধা ভোগ করবেন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলীর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বোরহান উদ্দিন মজুমদার এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজ। এ সময় মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দীন আহাম্মদ এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান জাবেদ আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।