
পল্লী বিদ্যুৎ
শেখ মোজাফ্ফার আলী [মালেশিয়া]
পল্লী বিদ্যুৎ
বিদ্যুৎ তো যায়না
মাঝে মধ্যে আসে।
গল্লির দূত
ছোট্ট মনির বায়না
কাছেই এসেই বসে।
গরমে মরি
সারাদিন রাত ভরি
জ্বালা যন্ত্রণা সহেনা।
প্রাণে ধরি
হেথায় হোথায় ঘুরি
কোকিলেরা গাহেনা।
অর্থ বেশী
বিদ্যুৎ সরবরাহ নেই
কখনো একটু আসে।
ঠান্ডা কাশি
অতিষ্ঠ সর্দি গরমেই
কষ্ট কভু নাহি হাসে।









