ভালবাসার নদী

খোন্দকার জিল্লুর রহমান :
তোমার জন্য জমিয়ে রেখেছি
ভালবাসার বহমান এক নদী,
যার কোন শেষ নাই সীমানা নাই
বয়ে চলেছে অবিরাম নিরবধি,

নিবিড় কর্ণ কুহরে তার নি:সব্ধ চলাচল
হৃদয় গভীরে সে আছে অবিরাম চঞ্চল,
অপ্রকশিত অনুভুতির যাত্রা অজানা তার
জীবনের সকল গতিকে করেছে একাকার,
ক্লান্তিহীন শান্তিহীন তার ছুটে চলা বারবার
তবুও গড়ার অনুভুতিতেই নিরব নির্বিকার।
বুঝি সে পাঠায় জানি আমায় বাণি
সঙ্গি বিহীন অন্ধকারে এক এক করে
আমিও তা গ্রহণ করি নিরব মনে সহজ করে,
রানার বিহীন. বাহক বিহীন ধৈর্য্য ধরে,
ভালবাসার প্রতিধ্বনী হৃদয় দিয়ে শোনায় বানী
দৃষ্টিতে তার আওয়াজ শুনি নিস্বঙ্গতায় চটপটানি,
মনের মাঝে জোয়ার আসে বিনা মেঘে বজ্রপাতে
শীত বসন্ত সব ঋতুতে বাজায় বাশি সন্ধা প্রাতে
সৃষ্টি সুখের ঊল্ল্যাসেতে শাসন বারন মানেনা যে
কি আসে যায় কারো কথায় কর্ণপাত ও করেনা সে,
এপাড় ভাঙ্গা ওপাড় গড়া এইতো তোমার খেলা
মাজ নদীতে অনেক সময় ডুবাও কারো ভেলা,
আশার প্রদীপ জ্বালিয়ে মনে বিন্দু বিন্দু করে
জমিয়ে রাখা অনুভুতিগুলি জমে থাকে স্তরে স্তরে,
ভালবাসার নদী যখন মিশে যায় সাগর অতলে
হারিয়ে যায় অনুভুতি সব ডুবিয়ে অথৈ জলে,
মেনে নেয়া ছাড়া ভালবাসা হয় যে মুল্যহীন
তবুও ভালবাসার নিকট মানুষ হয় পরধিীন,
ভালবাসার টানে রাজা ছাড়ে রাজ সিংহাসন
শাস্তি বনবাস হলেও তা করে নেয় বরন,
যমুনা নদীপাড়ে ভালবাসার স্মৃতি আছে অবিচল
তাজমহল গড়ে সম্রাট সাজাহান হয়েছে সফল,
মরন শুধু টেনে দেয় আখি কোনে অন্ধ আবরন
এপাড় ওপাড় মাঝে থাকেনা কোন স্মৃতির বন্ধন।

১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস উপলক্ষে লেখা…..