ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসানকে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সম্প্রতি ইসলামী ব্যাংক চেয়ারম্যানের কার্যালয়ে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. গোলাম হাফিজ আহমেদের নেতৃত্বে আইবিএফ কর্মকর্তারা এ শুভেচ্ছা জানান। এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উন্নয়নের লক্ষ্যে এবং ফাউন্ডেশনের কল্যাণে আমার সবসময় সর্বাত্মক সহযোগিতা থাকবে। বিজ্ঞপ্তি











