শিরোনাম : “শান্তির বাণী” (দুষ্টি কলম)


কলমে : খোন্দকার জিল্লুর রহমান

যতই প্রচার করুক তারা
করিবেনা কেউ বিশ্বাস
আমরা থাকিব ন্যয়ের পথে
থাকিতে শেষ নিশ্বাস।

তাদের কর্ম তারাই করুক
কেউ করিবেনা বারন
আল্লাহর পথে থাকিব মোরা
রাসুলকে করিয়ে স্মরন।

সকল ধর্মে করো বিশ্বাস
থাকবেনা অবিশ্বাস কারো
সবার তরে সবাই মোরা
আনন্দে জড়িয়ে ধরো।

স্বার্থের টানে কেউ কখনো
যতই করুক নিন্দা
সৃষ্ঠার প্রতি বিশ্বাস রাখো
সকলে আল্লাহর বান্দা।

ধর্মের প্রতি ঈমান এনে
হও সবে আগোয়ান
সকল গ্রহ্নের শেষ গ্রহ্নই
শান্তির বাণী আলকোরান।