সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে শনিবার উচ্চশিক্ষার মানোন্নয়ন-বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সভাপতি অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইউজিসির কোয়ালিটি অ্যাসিওরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম কামালউদ্দিন চৌধুরী। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন। —বিজ্ঞপ্তি












