ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন ট্রেজারার এএস মাহমুদ

শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব (উন্নয়ন) এএস মাহমুদ ইস্টার্ন ইউনিভাসির্টির নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন। চার বছরের জন্য তিনি এ পদে নিয়োগ পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস ডিগ্রি অর্জনকারী এএস মাহমুদ ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। এর আগে তিনি বিভিন্ন ক্যাডেট কলেজে শিক্ষকতা করেন। শিক্ষা মন্ত্রণালয়ে সাত বছরসহ তার কর্মজীবন দীর্ঘ ৩৪ বছরের। তিনি শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (ডেপুটি সেক্রেটারি) ছিলেন।
এএস মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরা বিশ্ববিদ্যালয় ও মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য। —বিজ্ঞপ্তি