
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম প্রধান অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন এশিয়ামানি পুরস্কার পেয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড-ইবিএল। ‘এশিয়ামানি কান্ট্রি অ্যাওয়ার্ড ২০১৯’ নামের এ পুরস্কারে বাংলাদেশের সেরা কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকের স্বীকৃতি লাভ করেছে বেসরকারি খাতের এই ব্যাংকটি।
হংকংয়ে এক অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন ইবিএল কমিউনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জিয়াউল করিম এবং ইবিএল ফাইন্যান্স (হংকং) লিমিটেডের প্রধান নির্বাহী সোহেল মুর্শেদ। ইবিএল তৃতীয়বারের মত এ পুরস্কার পেল।












