আইডিআরএ কর্তৃক বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে এম এম মনিরুল আলমের নিয়োগ অনুমোদন।

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর পরিচালক মোহাঃ আব্দুল মজিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বীমা আইন ২০১০ ও বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা-২০১২ এর বিধানাবলি পরিপালিত হওয়ায় ০১ এপ্রিল ২০২১ হতে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত ০৩ বছরের জন্য বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে এম এম মনিরুল আলম-এর নিয়োগ অনুমোদন করেন। এই উপলক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয়ে সকল কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ হতে মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।











