আবারও রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন

রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান মনজুর হোসেনকে একই পদে আরো তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জন্মগ্রহণকারী মনজুর হোসেন ২০১৫ সালের ২ এপ্রিল রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি জ্যেষ্ঠ সচিব ও সচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত ছিলেন। রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মনজুর হোসেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাফেয়ার্সে ফেলোশিপ করেন। তিনি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জাপান, যুক্তরাজ্যসহ ইউরোপের অধিকাংশ দেশ ভ্রমণ করেন। বিজ্ঞপ্তি