নন-লাইফ বীমার ০% কমিশন বাস্তবায়নের নিমিত্তে যাচাই-বাছাই সভা

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
নন-লাইফ বীমা প্রতিষ্ঠানে ব্যক্তি এজেন্ট কমিশন ০% (শূণ্য শতাংশ) বাস্তবায়নের জন্য গত ২ মে, ২০২৬ ইং তারিখ, শনিবার সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কনফারেন্স রুমে (হোসেন টাওয়ার, লেভেল-৯, বক্স কালভার্ট রোড, ১১৬, নয়া পল্টন, ঢাকা-১০০০) ‘ভিজিলেন্স টীম’-এর অভিযোগ শুনানি কমিটির কনভেনার জনাব বেলাল আহমেদ-এর সভাপতিত্বে ৩য় সভা অনুষ্ঠিত হয়।
নন-লাইফ বীমা প্রতিষ্ঠানে ব্যক্তি এজেন্ট কমিশন ০% (শূণ্য শতাংশ) বাস্তবায়নের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন কর্তৃক ১১ সদস্য বিশিষ্ট একটি ‘ভিজিলেন্স টীম’ এবং আইডিআরএ থেকেও ৭ সদস্য বিশিষ্ট একটি ‘ভিজিলেন্স টীম’ গঠন করা হয়েছে। উভয় টীম নন-লাইফ বীমা প্রতিষ্ঠানে ব্যক্তি এজেন্ট কমিশন ০% (শূণ্য শতাংশ) বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন কমিশন সংক্রান্ত প্রাপ্ত সকল অভিযোগ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওহংঁৎধহপব ওহভড়ৎসধঃরড়হ গধহধমবসবহঃ ঝুংঃবস (ওওগঝ)-এর মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ ও যাচাই করে প্রাথমিকভাবে সত্যতা নিশ্চিত হওয়ার পর ভিজিলেন্স টীমের যাচাই-বাছাই কমিটির উভয় পক্ষের শুনানির জন্য উক্ত অভিযোগ শুনানি কমিটিতে ৭টি অভিযোগ উপস্থাপন করা হয় এবং শুনানি গ্রহণপূর্বক যথাযথভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।