১০ ডিসেম্বর রবির আইপিও লটারি ৫.৭৪ গুণ বেশি আবেদন

নিজস্ব প্রতিবেদক :
অনুমোদন পাওয়া রবি আজিয়াটা লিমিটেডের আইপিও আবেদনের লটারি আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয় এই কোম্পানি। এদিন সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্লাটফর্মে এই লটারি ড্র অনুষ্ঠিত হবে।
লটারির মাধ্যমে বাছাই করে আইপিও শেয়ার বন্টন করবে কোম্পানিটি। চাহিদার তুলনায় ৫.৭৪গুণ বেশি আইপিও আবেদন জমা পড়েছে কোম্পানিটির। কোম্পানিটির আইপিও আবেদন জমা নেওয়া হয় গত ১৭ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত।
এসময়ের মধ্যেই আগ্রহী বিনিয়োগকারীরা এই আইপিও আবেদন করতে প্রতি লট শেয়ারের দাম ৫০০০ টাকা হিসাবে জমা দেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)গত ২৩ সেপ্টেম্বর ৭৪১তম নিয়মিত সভায় রবির এই আইপিও এর অনুমোদন দেয় ।
কোম্পানি সূত্রে জানা যায়, শেয়ারবাজারে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি সাধারণ শেয়ার ছেড়ে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা উত্তোলন করবে এবং প্রতিঠি শেয়ার ১০ টাকা ইস্যু মূল্যে ইস্যু করবে।
তবে আইপিও শেয়ারের মধ্যে কোম্পনির কর্মকর্তা কর্মচারিদের মধ্যে ইস্যু করা হবে ১৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৯৩৪টি শেয়ার এবং উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি নিজস্ব নেটওয়ার্কস সম্প্রসারণ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
২০১৯ এর ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬৪ টাকা।
আইডিএলসি এনভেষ্টমেন্ট লিমিটেড কোম্পানিটির ইস্যু ব্যব¯’াপনার দায়িত্বে নিয়োজিত।