“পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২১ শে জুন”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :-
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২১ জুন আহবান করা হয়েছে। ডিএসইেথেকে এ তথ্য জানা গেছে। সূত্র জানায় যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর বাংলামোটরে বিমাকোম্পানীটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে। এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
একই দিনে চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।